1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাজনীতি-সাংবাদিক করাপ্টেড হলে দেশ চলে না: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাসা থেকে খুব ভালো একটি মুড নিয়ে বের হয়েছিলাম। তবে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি নিউজ আমাকে ভিষণ ভাবে কষ্ট দিয়েছে। নিউজটা চট্টগ্রামের। আমরা এখানে জাতীয় সংগিত গাইলাম। জাতীয় সংগিতের প্রতিটি লাইনে মা শব্দটা আছে। এই ইহকালে মায়ের উপর কারো অবস্থান হয় না। পত্রিকায় লেখা ‘চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন মা’। ওই মাদকাসক্ত ছেলে তার মায়ের কাছে মাদকের জন্য টাকা চেয়েছিলো। মা টাকা দেন নাই, তাই তার ছেলে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। কি উত্তর দিবেন আপনারা, আমিই বা কি উত্তর দিবো। এর আগে ঐশি আক্তার নামে একটি মেয়ে তার পুলিশ অফিসার বাবা ও মাকে ঘুমের মধ্যে মেরে ফেলেছে।

তিনি বলেন, আমি মনে করি দুইটি পেশার লোককে কথা বলা উচিত। এক, রাজনীতিবিদ; যদি তার সত্য বলার সাহস থাকে। যদি সত্য বলার সাহস না থাকে তাহলে রাজনীতি করার দরকার নাই। আর সাংবাদিকদের সত্য লিখতে হবে অথবা সত্য নিউজ উপস্থাপন করতে হবে। এই দুইটা সেক্টর যদি করাপ্টেড হয়ে যায় তাহলে সমাজ চলে না, দেশ চলে না। এমন অবস্থায় সামাল দিবে কে?
মঙ্গলবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শামীম ওসমান এসব কথা বলেন।
আলোচনা সভায় তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park