অত্যন্ত আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নবীর বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন প্রমুখ।
গানবাজনার মধ্য দিয়ে সকাল থেকে নতুন-পুরাতন শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন কলেজের শিল্পিরা। পরে দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন অতিথিরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ