1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আম-বামদের শিক্ষা ব্যবস্থা জারি করতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

নতুন শিক্ষা কারিকুলামে পরিবর্তন চায় হেফাজতে ইসলাম নেতাকার্মীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) বিকেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ‘র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি মসজিদে খতিব মাওলানা আব্দুল আউয়াল। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। এছারাও হেফাজতে ইসলামের বিভিন্ন পডর্যায়ের নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। এদেশে মনগড়া কোন শিক্ষা ব্যবস্থা জারি করা যাবে না। ইসলাম বিরোধী কোন কর্মকান্ড বাংলাদেশে করতে দেওয়া হবে না। হেফাজতের একজন নেতা বেঁচে থাকতেও আম-বামদের শিক্ষা ব্যবস্থা জারি করতে দেওয়া হবে না। আমরা কোন ধর্মের শিক্ষা বন্ধ করতে বলছিনা। এই শিক্ষানীতি বন্ধ করুন। আগে আদমশুমারী লেখা হতো, এখন লেখা হয় না। লেখা হয় জনশুমারী। আস্তে আস্তে তারা এটিকে পরিবার্তন করছে। আমাদের সন্তানকে শিক্ষিত করতে হলে মায়েদের যত্নবান হতে হবে। কিছু নাস্তিক এই দেশকে ধর্মহীন করার জন্য চেষ্টা করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park