1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

যতই জুলুম হোক, ওলামাদের দমিয়ে রাখা যাবে না: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

নগরীতে জাতীয় শিক্ষা কারিকুলাম এবং নতুন পাঠ্যপুস্তকের এর বাস্তবতা ও ভবিষ্যৎ- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র উদ্যোগে বিকেলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ‘র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সভায় ভিডিও কলের মাধ্যমে ভারচুয়ালি যোগদান করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সংগ্রামের স্বাগত জানাই। বিশেণ করে সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর ও পার্শ্ববর্তী অঞ্চল মুন্সিগঞ্জের ভাইয়েদের আমি সাধুবাদ জানাই। সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আমাদের অনেকে জুলুমের শিকার হয়েছেন। কারাগার প্রাণপ্রিয় নেতাদের দিয়ে ভরপুর করা হয়েছে। কিন্তু অন্যায় ও বাতিলের সামনে মাথা নত করেন নাই। তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই।

মামুনুল হক বলেন, আপনাদের সংগ্রাম কামিয়াব হওয়ার জন্য দোয়া করছি। আপনারা মিথ্যাশ্রয়ী, হিংস্র কার্যক্রম মোকাবেলা করে আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও আপনারা তৎপর থাকবেন এটাই আশা রাখছি। আমাদের উপর আঘাত অনেক এসেছে। আমাদের ভাইদের রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি কিন্তু সত্যের পথ থেকে সড়ে যাই নি। কেউ যদি মনে করেন যে, আলেম-ওলামাদের জুলুমের মাধ্যমে দমিয়ে দিবে, ইতিহাস দেখে জানুন, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহর পথে থাকা ব্যক্তিদের উপর পৃথিবীর কোন শক্তি, বাতিলদের কোন শক্তি তাদের দমাতে পারবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park