জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে সম্মেলন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, জাগো হিন্দু পরিষদ সকল মানবের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ