1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জ সিটিতে ১লাখ ৩৩হাজর ৯৮২শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন এ’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

শনিবার (১ জুন) থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩৪০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৪ হাজার ১৬৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৯ হাজার ৮১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পপেইন চলাকালীন সময়ে জনসাধারণের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিবার্তা প্রচার করা হবে। বৃহস্পতিবার (৩০ মে) নগরভবনের ৬তলায় সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিসির মেডিকেল অফিসার ডা. অফিসার নাফিয়া ইসলাম।

তিনি আরও জানান, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করে লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে জোন-১ সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১ থেকে ৯নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭২৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৯০৭ শিশু, জোন-২ নারায়ণগঞ্জ অঞ্চলে ১০ থেকে ১৮নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮০৩ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৭৩ শিশু, জোন-৩ কদম রসুল অঞ্চলে ১৯ থেকে ২৭নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৬৩৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৮৩৪ শিশু। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১১০টি, নারায়ণগঞ্জ অঞ্চলে ১৫০টি ও কদমরসুল অঞ্চলে ৮০টি টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. অফিসার নাফিয়া ইসলাম জানান, ভিটামিন শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তা নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একিভুত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park