1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ভারতের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছে: এড. টিপু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আমরা রাজপথে দাড়িয়ে দুটি কথা বলতে পারছি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আওয়ামী লীগ বাংলার মাটিতে দাড়িয়ে বড় বড় কথা বলতে পারে। জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই, শেখ হাসিনা ওয়াজেদ আপনি আজ প্রধানমন্ত্রী। আজ থেকে ৪৩ বছর আগে ওই ভারতের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাকে হত্যা করে কি হবে, তার সৈনিকেরা এখনো থেমে থাকেনি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করবো। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টায় শহরের মিশনপাড়া মোড়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ওই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন, আমরা যাতে তারেক রহমানের নেতৃত্বে মানুষের মুখে হাসি ফুটাতে পারি সেজন্য আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। শহিদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি আজকের দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞপন করছি।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা.মজিবুর রহমান, মাহবুল্লাহ তপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park