1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

নিজ সংসদীয় এলাকা ফতুল্লায় জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সেইসঙ্গে নিজের টাকায় ট্রান্সফরমার কিনে পাম্প বসিয়ে কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (২৯ মে) বিকেলে ফতুল্লার লালপুর জলাবদ্ধতা সংলগ্ন এলাকায় গিয়ে এই আশ্বাস দেন শামীম ওসমান।

 

শামীম ওসমান বলেন, ‘এলাকার মানুষের কিছু ব্যর্থতা আছে। সে ব্যর্থতা হচ্ছে রাস্তা উঁচু, জায়গাটা নিচু। সে কারণে প্রায় তিন লাখ মানুষ এখানে পানিবন্দি হয়ে আছেন। গতবার আমরা জেলা পরিষদের সহায়তায় তিনটি পাম্প বসিয়েছিলাম। অর্ধকোটি টাকার ওপরে খরচ হয়েছিল। এখানে একটা ট্রান্সফরমার ছিল। সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণে এবার পানি জমেছে। বাড়িঘর তো রয়েছে, বাথরুমের ময়লা মসজিদ-মন্দিরে গিয়ে প্রবেশ করেছে। এজন্য আমি দুঃখিত, লজ্জিত।’

 

জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন শামীম ওসমান

তিনি আরও বলেন, ‘এলজিইডিকে প্রজেক্ট দিয়েছিলাম। মন্ত্রীর কাছে হয়তো প্রজেক্টটা পৌঁছেনি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রজেক্ট উনার কাছে পৌঁছালে এলাকাবাসীর এই কষ্ট দেখার পর উনি কাজটা ত্বরান্বিত করবেন।’

জলাবদ্ধতা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এমপি শামীম ওসমান বলেন, ‘আমাদের ট্রান্সফরমার যেটা লাগবে সেটা আমি আমার নিজের টাকায় কিনে দেবো। পরবর্তী বিলগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এলজিইডির সহযোগিতা লাগবে। আগামীকালের মধ্যে ট্রান্সফরমার কেনার জন্য টাকা দিয়ে দিচ্ছি। আশা করি আগামী দু-তিনদিনের মধ্যে পানি নামিয়ে ফেলতে পারবো।’ এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ফায়জুল ইসলাম, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park