1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১ জুন নারায়ণগঞ্জ জেলায় ভিটামিন এ পাচ্ছে সোয়া ৩ লাখ শিশুর উপরে

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

আগামী ১ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় মোট ৩ লক্ষ ৩১হাজার ৪৭৯জন শিশু পাচ্ছে ভিটামিন এ।  আজ বুধবার(২৯ মে)দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে এক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান ।

এবছর নারায়ণগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ১ জুন দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্যতিত ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাসের ৪১,১৭৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৯০,৩০১ জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে। জেলার সিটি করপোরেশন ব্যতিত স্থায়ী ও অস্থায়ী ১,০৫৬টি টিকাদান কেন্দ্রে প্রতি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসময় সাংবাদিকদের নিয়ে সম্মেলনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ ‘এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী পহেলা জুন দিন ব্যাপী সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় পালন করা হইবে। উক্ত দিবসে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ আই,ইউ) খাওয়ানো হইবে । শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হইবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে।

তিনি আরো বলেন,ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর জেলা এ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা, উপজেলা পর্যায়ে উপজেলায় কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এডভোকেসী সভা এবং উপজেলায়তেও এডভোকেসী সভা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মীদের সমন্বয়ে ওরিয়েন্টশন এবং প্লানিং সভা সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবদের ওরিয়েন্টশন সম্পন্ন করা হয়েছে। দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠিকে অবহিত করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারনার ব্যবস্থা নেওয়ে হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করছে। জেলা তথ্য বিভাগ, নারায়ণগঞ্জ এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিং এর মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত আছে।টিকা কেন্দ্রে সরকারী/বেসরকারী সংস্থার কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য অফিস প্রধানদের অনুরোধ জানানোর পাশাপাশি জেলার সকল মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুত্বা পাঠের আগে ও অন্যান্য সময় মসজিদে আগত মুসল্লীদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মহোদয় ইতিমদ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সিভিল সার্জন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। তাই এই কার্যক্রমে সফল বাস্তবায়নের জন্য সন্মানিত সাংবাদিক বৃন্দের সহযোগীতা কামনা করি এবং পূর্বের মতো এবারও সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে অত্র জেলায় “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” পহেলা জুন ২০২৪ এর সুষ্ঠু ও সফল বাস্তবায়ন সম্ভব।

এর আগে ভিটামিন এ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা,শিশুরা ভিটামিন না খেলে কি কি অসুবিধা হতে পারে সহ ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মোঃলূৎফর রহমান।

এসময় সাংবাদিক সম্মেলনটি নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আসিফ মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা.শিল্পী আক্তার, ইউনিসেফ এর কনসালটেন্ট ডা.লী শান্তা মন্ডল, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, ইপি আই স্টোর কিপার এএসকে শওকত জামান সহ নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park