1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে দুদকের গণশুনানি ৬ জুন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

নারায়ণগঞ্জে দুদকের গণশুনানি আগামি ৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাঈনুল হাসান রওশনী।

বুধবার (২৮ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এসময় দুদকের এই উপপরিচালক আরও বলেন, দুদকের প্রকাশিত গাইডলাইন অনুযায়ী আমরা গণশুনানি করে থাকি। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, নাগরিক সেবায় হয়রানিসহ বিভিন্ন বিষয়ে আমরা এই গণশুনানি করি। মূলত সরকারি, আধা-সরকারি, বেসরকারি সকল সেবামূলক প্রতিষ্ঠানে এই গণশুনানি হয়ে থাকে। উদাহরনে বলা যায়, যদি কেউ কোন সেবা প্রতিষ্ঠানে গেল এবং নামমাত্র ঘুষ, বকশিশ না দেয়ার কারণে তার কাজটা অনেকদিন আটকে গেল সে ক্ষেত্রে সেবা গ্রহীতা আমাদের কাছে লিখিত অভিযোগ জানাতে পারে। সে অভিযোগের প্রেক্ষিতেই গণশুনানির দিন আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাব চাইবো যে, কেন এই গ্রহীতার সেবা প্রদান করা হলো না। তারাও আমাদের এই জবাব দেবেন। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবে তারা বিষয়টি তদন্ত করে একটি নির্দিষ্ট কার্যদিবসের উপর আমাদের দুদককে একটি রিপোর্ট দিবেন। পরবর্তীতে অভিযোগকারী সেবা পেয়েছে কিনা সেটি নিশ্চিত করে আমাদের লিখিতভাবে জানাবেন। শুনানিতে যিনি অভিযোগ করেছেন তিনি কি পরবর্তীতে সেই সেবাটা পেয়েছে কিনা সেটা আমরা ফলোআপ করব।

তিনি বলেন, শুনানির প্রচারণার জন্য আমরা যে পোস্টারটা ব্যবহার করেছি সেটার পেছনে একটা ফর্ম আছে। যে ফর্ম এর মধ্যেই আপনার অভিযোগটি লিখে আমাদের কাছে জমা দিতে পারবেন। আমরা এখন আপাতত অভিযোগ সংগ্রহ করছি এবং সেগুলোর তালিকা করছি। এখানে সর্বস্তরের জনসাধারণের অভিযোগ করতে পারেন।

তিনি আরও বলেন, যারা অভিযোগ করবেন তাদের বিরুদ্ধে উক্ত দপ্তর কোন হয়রানি বা প্রতিশোধ মূলক কিছু করলো কিনা সে জিনিসটা আমরা ফলোআপ করবো এবং এই প্রটেকশনটা কখনো এক দুই মাসের জন্য হবেনা। যদি অভিযোগ করার পর অভিযোগকারীর বিরুদ্ধে অন্য কোন দপ্তর প্রতিশোধের জেরে অ্যাকশন নেয় সে ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুধু লিখিত অভিযোগ নয় জণসাধারন গণশুনানির দিন উপস্থিত থেকেও সংশ্লিষ্ট দপ্তরকে সরাসরি অভিযোগ করতে পারবেন। তাছাড়া আমাদের এখানে অভিযোগকারী সকলের তথ্য নাম সব সময় আমরা গোপন রাখি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park