জুন মাসের ১৭ তারিখে কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে মসলার বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। জিরা, এলাচ, আদা-রসুন, লবঙ্গ, গোলমরিচের বাড়তি দামে পুড়ছে বাজার।
মঙ্গলবার (২৮ মে) কালির বাজার ও দ্বিগুবাবুর বাজারে বিভিন্ন মসলার দোকান ঘুরে দেখা যায়, এলাচ মানভেদে ৩ হাজার ৩৬০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরা কেজিতে ৮০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা, লবঙ্গ কেজিতে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, গোলমরিচ কেজিতে ১ হাজার টাকা ও গোলমরিচ (সাদা) কেজিতে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি তেজপাতা ৯০ থেকে ১২০ টাকা, আদা কেজিতে ২৩০ থেকে ২৪০ টাকা, হলুদ কেজিতে ৩০০ থেকে ৩৫০ টাকা, রসুন ২০০ থেকে ২২০ টাকা, বিদেশি রসুন ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এলাচের মধ্যে বিভিন্ন জাতের দেখা মিলছে। এলএমজি এলাচ, ইডিয়ান এলাচ, আরএস এলাচ সহ ৭ থেকে ৮ রকমের এলাচ মিলছে বাজারে। জিরার জাতের মধ্যে বিক্রি হচ্ছে চায়না ও ইন্ডিয়ান জিরা। বিক্রেতারা জানান, এপ্রিলের তুলনায় মে মাসে মসলার দাম বেড়েছে। পাইকারি বিক্রেতারা পণ্যে দাম বাড়ানোতে বাজারে মসলার দাম বেড়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ