1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্থগিত হতে পারে তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্থগিত হতে পারে সরকারী তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে কলেজ কতৃপক্ষ।

(২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

তিনি বলেন, নবীন বরণ অনুষ্ঠানটি প্রতিবছর আমাদের কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আমাদের জেলায় আগামী ৩-৪ দিন থাকতে পারে। এই অবস্থায় নবীন বরণ অনুষ্ঠান করা সম্ভব নয় তাই এই অনুষ্ঠান স্থগিত হতে পারে। এই বিষয়ে কলেজ কতৃপক্ষ আলোচনা করছে, আজ রাতেই সিদ্ধান্ত আসবে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়া সাংস্কিৃতিক অনুষ্ঠানে নবীনদের মন মাতাতে আসছে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড আর্ক। সরকারি তোলারাম কলেজের নবীন বরণ উদযাপন কমিটি-২৪ এর আহ্বায়ক প্রফেসর সায়েরা বেগমের স্বাক্ষরিত একে বার্তায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park