1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গিয়াস কারাগারে, অভিভাবকহীন নারায়ণগঞ্জ জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন কারাগারে থাকায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জেলার শীর্ষ এ নেতা কারাগারে থাকায় তৃণমূলের নেতাকর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছে।

এর আগে জেলা বিএনপির দায়িত্বে আসার পর থেকেই জেলাজুড়ে দলকে চাঙা করে তোলেন গিয়াসউদ্দিন। কয়েক দশকের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন করে কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলার অধীনস্থ ইউনিট কমিটিগুলো গঠন করে দলকে চাঙা করে তোলেন গিয়াস।

প্রায় এক দশক পরে গিয়াসের তত্বাবধানেই নারায়ণগঞ্জে লক্ষাধিক লোকের সমাগমে মহাসমাবেশ করে বিএনপি যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও নিয়মিত ঢাকায় বিশাল শোডাউন করে আলোচনায় ছিলেন গিয়াসউদ্দিন। এছাড়াও নির্বাচনের আগে ও পরে গিয়াসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তবে গিয়াসউদ্দিন কারাগারে যাওয়ার পরে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, দলকে চাঙা করে তুলতে হলে আগামীর আন্দোলন সংগ্রামের আগে গিয়াসউদ্দিনকে মাঠে প্রয়োজন।

গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park