1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গরু থেকে এবার লাভ করার কোন চিন্তা করছি না: সেলিম ওসমান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

শখ হিসেবে গরু-ছাগল পালন শুরু করেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান। ধীরে ধীরে শখ থেকে এটি পরিনত হয় পেশায়। আর এই পেশা থেকে অর্জিত অর্থ ব্যয় করেন নানান সামাজিক কাজে। বৈশ্বিক মন্দার কথা চিন্তা করে এবার ভিন্ন কিছু করার উদ্যোগ নিয়েছেন দানবীর খ্যাত এই নেতা। এবার কোন রকম লাভ ছাড়াই কোরবানির ঈদে তার লালন-পালন করা গরু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সেলিম ওসমান।

জানা গেছে, ফতুল্লায় নিজ মালিকানাধীন ফাইভ স্টার ফার্ম হাউজ লিঃ ও ফাইভ স্টার ফার্ম হাউজে এবার কোরবানির ঈদের জন্য শাহিওয়াল গরু ৪১ টি, পাকড়া ২৬ টি, গীড় ২০ টি, ফ্রিজিয়ান ৫টি, ব্রাহমা ৭টি, দেশী ১০টি, বুট্টি ৩টি, মহিষ ১৫ টি এবং গারল ১৪ টিসহ মোট ১৪১ টি গরু পালন করেছেন তিনি। লাভ ছাড়াই গরুর দাম কেজি প্রতি নির্ধারন করে দিয়েছেন সেলিম ওসমান।  ওজন অনুযায়ি ৩০০-৩৯৯ কেজি ওজনের পর্যন্ত পশুর দাম প্রতি কেজিতে পরবে ৪৮৫ টাকা, ৪০০-৪৯৯ কেজি পর্যন্ত পশুর দাম প্রতি কেজি ৫২৫ টাকা, ও যদি পশুর ওজন ৫০০ -৬০০ কেজি বা এর বেশি হয় তাহলে এর দাম পড়বে কেজি প্রতি ৬০০ টাকা। এছাড়াও গারল এর কেজি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

সেলিম ওসমান বলেন, আমার এখানে ১লাখ থেকে শুরু করে ৬লাখ টাকা পর্যন্ত বিভিন্ন জাতের গরু আছে। এই গরু থেকে এবার লাভ করার কোন চিন্তা করছি না। শুধু কস্টিং যেটা আছে সেই দামেই আমরা গরু বিক্রি করবো, সেভাবেই আমরা দাম নির্ধারণ করে দিয়েছি। এবার এই গরুতে আমরা কোন লাভে যাবো না। লাভে গেলে মানুষের সাধ্যে কুলাবে না।

তিনি বলেন, এটা প্রখমে শখ ছিলো এখন আমার পেশা। এই পেশাটা আমি আমার ব্যাক্তিগত কাজে লাগাইনি কখনো। এটা দিয়ে আমি চেষ্টা করেছি সমাজে কিছু উন্নয়নের কাজ করার জন্য। এই টাকা দিয়ে আমি বেশ কয়েকটি স্কুল নির্মান করতে পেরেছি। গতবার একটি মাদ্রাসার কাজ শুরু করেছিলাম, যার কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এবারের টাকাটা দেখি ভালো কোন কাজে লাগানো যায় কিনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park