1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

লাভ ছাড়াই ৩ কোটি টাকার কোরবানির পশু বিক্রি করবেন সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান একজন ব্যবসায়ী নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে পালন করছেন। নিট গার্মেন্ট উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের মালিকও তিনি। তবে এসবের বাইরে তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সফল কৃষক। দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে গরু, ছাগল ও ভেড়া পালন এবং বিভিন্ন প্রজাতির মাছ ও সবজি চাষাবাদ করে আসছেন সেলিম ওসমান। বছরজুড়েই বিভিন্ন রকমের ফসল-ফলাদি ফলিয়ে থাকেন তিনি। খুলনায় রয়েছে বিশাল কৃষি খামার। পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গরুর খামার রয়েছে। প্রতিবছরই কোরবানির ঈদে বিভিন্ন জাতের দেড় থেকে দুইশ গরু বিক্রি করে থাকেন এই সংসদ সদস্য। এবারের ঈদে বিক্রির জন্য গরু, মহিষ ও গাড়লসহ ১৪১টি পশু প্রস্তত করা হয়েছে তার খামারে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড সংলগ্ন গরুর খামারে লাইভ ওজনে গরু বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সেলিম ওসমানের খামারে শাহিওয়াল জাতের ৪১টি, পাকড়া ২৬টি, গির ২০টি, ফ্রিজিয়ান পাঁচটি, ব্রাহমা সাতটি, দেশি ১০টি, বুট্টি তিনটি, মহিষ ১৫টি ও গাড়ল ১৪টিসহ মোট ১৪১টি কোরবানির পশু বিক্রি করা হবে। গরুগুলো লাইভ ওয়েটে ৩০০-৩৯৯ কেজি পর্যন্ত ৪৮৫ টাকা, ৪০০-৪৯৯ কেজি পর্যন্ত ৫২৫ টাকা, ৫০০-৬০০ কেজি পর্যন্ত ৬০০ টাকা এবং গাড়ল ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

কোরবানির পশু বিক্রি প্রসঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘আমি প্রায় ২০ বছরের ওপরে গরু পালন করে আসছি। আগে এটা আমার শখ ছিল, এখন এটা আমার পেশা। তবে এই পেশার টাকাটা এখন পর্যন্ত ব্যক্তিগত কাজে লাগাইনি। এটা দিয়ে সামাজিক উন্নয়নকাজ করেছি। বেশ কয়েকটা স্কুল নির্মাণ করেছি। গত কোরবানির গরু বিক্রির টাকা দিয়ে মাদরাসা নির্মাণ করেছি। এবারের টাকাও ভালো কাজে লাগানোর চেষ্টা করবো। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছেন তারা আমার এখান থেকেই গরু কেনেন।’

তিনি আরও বলেন, ‘আমার এখানে সবধরনের গরু থাকে। এক লাখ টাকা শুরু করে ছয় লাখ টাকা দামের গরু আছে। কয়েক জাতের মহিষ আছে। এবার লাভের চিন্তা করছি না। শুধু যে খরচ হয়েছে আমরা সে দামেই বিক্রি করবো। আমরা কোনো লাভে যাবো না। আশা করি তিন কোটি টাকার মতো গরু বিক্রি করতে পারবো।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park