1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

৩ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। নারায়ণগঞ্জে সকাল ৮ টা থেকে আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ৪২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। এরপরই ভোটগণনা কার্যক্রম শুরু হয়েছে।

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। সেই সাথে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, মাসুম চৌধুরী, আজিজুল ইসলাম মুকুল, ফয়েজ শিপন, মো. জাহাঙ্গীর, মাহবুব পারভেজ, জহিরুল ইসলাম খোকন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন। তারা হলেন, মাহমুদা আক্তার ফেন্সী, শ্যামলী আক্তার, কোহিনুর ইসলাম রুমা, এড. নুরজাহান ও হেলেনা আক্তার।

এছাড়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান (দোয়াত কলম প্রতীক) এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু হোসেন রানু (আনারস প্রতীক) নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী আক্তার ওরফে রিয়া একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ফলে এই দুই পদে ভোট গ্রহণ হয় নি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park