1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাত পোহালেই ৩ উপজেলায় ভোট গ্রহন শুরু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

রাত পোহালেই নারায়ণগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ৩ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলার মধ্যে রয়েছে, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এ উপলক্ষ্যে সোমবার (২০ মে) ব্যালেট ব্যতিত নির্বাচনী সকল সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্টদের হাতে সরবরাহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপলক্ষে দুপুরে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালেট পেপার ভোটের দিন সকালে পৌঁছানো হবে।

নির্বাচন কমিশন সূত্রে, রূপগঞ্জ উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন, যাতে পুরুষের সংখ্যা ২ লাখ ৫১ জন আর মহিলা সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫৪ জন। নির্বাচনে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২ টি ভোট কেন্দ্রে থাকবে ১ হাজার ১১ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১০১১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২০২২ জন পোলিং অফিসার।

আড়াইহাজার উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৩৯ টি ভোট কেন্দ্রে থাকবে ৯১৯ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৩৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯১৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৮৩৮ জন পোলিং অফিসার।

সোনারগা উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৪১৪ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২ টি ভোট কেন্দ্রে থাকবে ৯৬২ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯৬২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৯২৪ জন পোলিং অফিসার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park