উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ উপলক্ষে রোববার (১৯ মে) মধ্যরাত ১২টা থেকেই বন্ধ হচ্ছে সকল ধরনের নির্বাচনী প্রচারণা। নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২১ মে)। নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রার্থী ও তাদের সমর্থকদের যেকোনো নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছেন।
এদিকে, নির্বাচন উপলক্ষে (১৯ মে) থেকে নারায়ণগঞ্জের তিন উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১৯মে থেকে ২৩মে পর্যন্ত মোট ৫দিনের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নিয়োগপ্রপ্তরা হলেন- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন (রূপগঞ্জ), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম (সোনারগাঁ), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর ইসলাম (আড়াইহাজার)। প্রতি উপজেলায় একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুভ করবেন। এক্ষেত্রে যেকোনো নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা শাস্তি প্রদান করতে পারবেন।
এছাড়া, ২০ মে মধ্যরাত ১২টা থেকে ২১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত যে সকল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব উপজেলায় ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস, ট্রাকসহ সব রকমের নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দুইটি ভিন্ন প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এবারের নির্বাচনে, আড়াইহাজারে ৩জন, রূপগঞ্জে ২জন ও সোনারগাঁয়ে চেয়ারম্যান পদের বিপরিত নির্বাচন করছেন ৪জন। এছাড়া, সোনারাগাঁয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২জন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ