1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবু’র সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

ধর্ষনের অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্যানেল মেয়র বাবু। শনিবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর বাবু বলেন, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় গত ১৪ মে প্রকাশিত ‘এবার ধর্ষণ মামলায় ফাঁসতে পারেন প্যানেল মেয়র বাবু’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সঠিক নয়। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। চারিত্রিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পত্রিকাটিতে আমাকে ও আমার সন্তানকে জড়িয়ে এ ধরনের একটি কুরুচিপূর্ণ ও মিথ্যা সংবাদ প্রকাশ করে।
সংবাদে উল্লেখিত, পুলিশ সদর দপ্তরের অভিযোগের বিষয়ে আব্দুল করিম বাবু বলেন, যে মেয়েটি ধর্ষণের স্বীকার হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে, তার সাথে আমার ও আমার পরিবারের কথা হয়েছে গতকালও। মেয়েটি আমাদের বলেছে, এ ধরনের কোনো অভিযোগ আমি কখনোই করিনি, কেননা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে ঐ মেয়েটি নাকি সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় গিয়েছিলো এবং সেই পত্রিকায় মেয়েটির পক্ষ থেকে প্রতিবাদও পাঠানো হয়েছে। যা আজ সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় প্রকাশিতও হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, সমাজের বিবেক। কিন্তু কিছু হলুদ সাংবাদিকদের কারণে প্রথিতযশা ও মূল ধারার সাংবাদিকদের কথা শুনতে হয়। সাংবাদিকতার কোন ইথিক্সের বলে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা এ ধরনের ভুয়া একটি সংবাদ প্রকাশ করলো, তা আমি জানতে চাই। রাজনীতির বাইরেও আমাদের জীবন আছে, আমাদের পরিবার আছে। এ ধরনের মিথ্যা সংবাদের কারণে আমাদের বাবা-ছেলের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ ছিলো না। তারপরও সত্য উন্মোচনের লক্ষ্যে আমি এই সংবাদ সম্মেলন করছি। আপনাদের কাছে তথা গণমাধ্যমকর্মীদের কাছেই আমি এর বিচার দিলাম। এ বিষয়ে আমি আইনী লড়াই লড়বো। প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আরজি নিয়ে যাবো।
যিনি ধর্ষনের স্বীকার হয়েছিলো বলে ঐ সংবাদে উল্লেখ করা হয়েছে, সেই নারীর সাথে যোগাযোগ করা হলে তিনিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। গতকাল আমি ও আমার স্বামী ঐ পত্রিকা অফিসে গিয়েছি, আমরা বলেছি, কিভাবে একটি নারী সম্পর্কে না জেনে এভাবে একটি মিথ্যা নিউজ করলেন আপনারা। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা আজ আমার একটি প্রতিবাদ ছেপেছে। আমি ঐ সকল হলুদ সাংবাদিকদের নামে ইতিমধ্যেই সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park