1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কম কোরবানির পশু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বাংলাদেশের অন্যতম ধনী জেলা বলা হয় নারায়ণগঞ্জকে। শিল্প কারখানা সমৃদ্ধ এই জেলায় কোরবানিদাতার সংখ্যাও বেশি। তবে, এবার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় অর্ধেক রয়েছে কোরবানির পশু। এক্ষেত্রে চাহিদা মেটাতে করতে হবে আমদানি। যদিও শেষ পর্যন্ত কোন ঘাটতি থাকবে না, বলছেন প্রানিসম্পদ কর্মকর্তা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সুত্রে জানা গেছে, গতবারের তুলনায় এবার নারায়ণগঞ্জে বেড়েছে কোরবানির পশুর চাহিদা। গতবার নারায়ণগঞ্জে মোট গরু কোরবানি হয় ১লাখ তিন হাজার। অন্যদিকে, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৬৬ হাজার ৮০৩। চাহিদার তুলনায় জেলার খামারগুলোতে কোরবানির পশু রয়েছে ৭১হাজার ২৩৫টি।

জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় প্রায় ১০ হাজার খামারি রয়েছেন। তাদের মধ্যে ৪৩২৭জন রেজিস্টার্ড ও বাকিগুলো মৌসুমি খামারি। এসব খামারে খামারিরা ৪৩হাজার ৬৬০টি ছাগল, ১৩৩৩টি ভেড়া ও ২৫হাজার ৯৮৯টি গরু লালন পালণ করে কোরবানির উপযোগী করে তুলেছেন। এর মধ্যে থ্রিস্টার ফার্ম হাউজ, আরকে অ্যাগ্রো, আমানা ক্যাটেল, তানিয়া ক্যাটেল, খন্দকার ক্যাটেল, ছায়েদ আলী অ্যাগ্রো ও প্রার্থনা অ্যাগ্রো অন্যতম।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মুহাম্মদ ফারুক আহমেদ বৃহস্পতিবার (১৬ মে) ক বলেন, নারায়ণগঞ্জ জেলাটি ছোট হলেও, এটি একটি ঘণবসতিপূর্ণ এলাকা। চাহিদার তুলনায় আমাদের পশু প্রস্তুত আছে ৭১হাজার ২৩৫টি। এর মধ্যে আরও কিছু পশু আনার ব্যবস্থা খামারিরা করছে। আশা করা যাচ্ছে এবারও শেষ পর্যন্ত কোন ঘাটতি থাকবে না। যেতটুকু চাহিদা সেটুকু পুরণ হয়ে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park