1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে স্বাস্থ্য বিভাগে ২৩৫ টাকা ফি’তে ৮৪ জন নিয়োগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

মাত্র ২৩৫ টাকা ফি’তে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে ৮৪ জন নিয়োগ পেয়েছেন। শুধুমাত্র সরকারি যে ২৩৫ টাকা ফি লাগে এর বাইরে নিয়োগপ্রাপ্তদের কোনো ধরনের অর্থ লাগেনি বলেও জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।

বুধবার (১৫ মে) নারায়ণগঞ্জ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ১১-১৭ গ্রেড (পূর্বতন তৃতীয় শ্রেণি) পদে ৮৪ জন নিয়োগকৃত কর্মচারীর যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন।

যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম, ডা. শিল্পী আক্তার, ডা. পলি, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন আরও বলেন, আজকে যারা নিয়োগ পেয়েছেন তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পেয়েছেন। টেলিটকের মাধ্যমে যে ২৩৫ টাকা ফি দিতে হয় এর বাইরে তাদের কোনো ধরনের টাকা দিতে হয়নি। গত ২৭ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ কার্যদিবসের মধ্যে তাদের ফলাফল ঘোষণা শেষে ভাইভা, ফিল্ড, দক্ষতা ও কম্পিউটার পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আনসার ভিডিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব বিধি বিধান অনুসরণ করে গত ৮ মে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park