1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে জমি নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে: ডিসি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে ঘরে বসেই জমি সংক্রান্ত কার্যক্রমে সুবিধা পাবেন নগরবাসী বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। তিনি বলেছেন, ই-নামজারির বিষয়টা যদি জনগন জানে, তাহলে তারা ঘরে বসে নামজারির আবেদনটা করতে পারবেন। এখন কিন্ত নিজের মোবাইল ফোন ব্যবহার করে নিজের খাজনা নিজে দিতে পারেন। কিন্তু অনেকে এটা জানে না বিধায় তারা ভূমি অফিসে যান। আমাদের কিন্তু সকল সিস্টেম দেওয়া আছে, জনগণকে শুধু বিষয়গুলো জানাতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে ভূমি মন্ত্রনালয়ের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।
সেমিনারে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল ভূমি জরিপে যার জমি, তার নামে রেকর্ড করা যায়। আমরা এই প্রচারণাটুকু করতে চাই। এই জরিপের প্রতিটা ক্ষেত্রে আমি নজরদারী করবো। নারায়ণগঞ্জে জমি নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। ভূমি যে আইনটা রয়েছে, এটি কিন্তু এখনো আমার প্রয়োগ করতে হয়নি। এটি শুধু দেখিয়ে আমরা অনেকের জমি কিন্তু উদ্ধার করে দিয়েছি। সদর-বন্দরের মানুষরা যাতে তাদের জমিটি বুঝে নেয় এবং কোন সমস্যা হলে এসিল্যান্ড বা আমাকে জানায়। কেননা ডিজিটাল রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এমনটা যাতে না হয় যে, মালিক কিন্তু তিনি এখানে থাকেননা; আর তাই তার জমিটা অন্য কারো নামে রেকর্ড হয়ে গেলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park