অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে ভূমি মন্ত্রনালয়ের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।
আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, এনসিসির প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল করিম বাবু, এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, এনসিসি ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, এনসিসি ১১নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, এনসিসি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তিনি আরও বলেন, ডিজিটাল জরিপে যাতে যার জমি, তার নামে রেকর্ড করা যায়। আমরা এই প্রচারণাটুকু করতে চাই। এই জরিপের প্রতিটা ক্ষেত্রে আমি নজরদারী করবো। নারায়ণগঞ্জে জমি নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। ভূমি যে আইনটা রয়েছে, এটি কিন্তু এখনো আমার প্রয়োগ করতে হয়নি। এটি শুধু দেখিয়ে আমরা অনেকের জমি কিন্তু উদ্ধার করে দিয়েছি। সদর-বন্দরের মানুষরা যাতে তাদের জমিটি বুঝে নেয় এবং কোন সমস্যা হলে এসিল্যান্ড বা আমাকে জানায়। কেননা ডিজিটাল রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এমনটা যাতে না হয় যে, মালিক কিন্তু তিনি এখানে থাকেননা; আর তাই তার জমিটা অন্য কারো নামে রেকর্ড হয়ে গেলো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ