1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

জাতীয় শিক্ষা সপ্তাহ বিভাগীয় পর্যায়ে না.গঞ্জ সদরের অভূতপূর্ব সাফল্য

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ সাংস্কৃতিক প্রতিযোগীতার ঢাকা বিভাগীয় পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৮টি বিষয়ে নারায়ণগঞ্জের ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। সোমবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রেফেসর মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জের ১০ জন বিজায়ীর মধ্যে ৯ জন সদর উপজেলার ও ১ জন বন্দর উপজেলার শিক্ষার্থী। এর মধ্যে সদর উপজেলার নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন ও নারায়ণগঞ্জ কলেজ থেকে ৩ জন বিজয়ী হয়েছে।

ঢাকা বিভাগীয় প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ থেকে ইংরেজী রচনা ও ইংরেজী বক্তৃতায় খ গ্রুপে ৯ম শ্রেণীর তাওহীদ হাসান, জারীগানে ক গ্রুপে ৭ম শ্রেণীর সুপর্না দেবনাথ ও তার দল, খ গ্রুপে ৯ম শ্রেণীর জয়ীতা সাহা ও তার দল, নৃত্যে (উচ্চাঙ্গ) খ গ্রুপে ৯ম শ্রেণীর টাপুর সাহা বিজয়ী হয়েছে।

নারায়ণগঞ্জ কলেজ থেকে রবীন্দ্র সঙ্গীতে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ১ম বর্ষের হুমাইয়া জাহান ছোঁয়া, উচ্চাঙ্গ সঙ্গীতে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ১ম বর্ষের উজ্জল চন্দ্র রায়, লোক নৃত্যে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ৩য় বর্ষের পুস্পিতা সাহা পূর্ণ বিজয়ী হয়েছে। এছাড়াও কেরাতে ক গ্রুপে সদর উপজেলার রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর মো. মাহফুজুর রহমান, খ গ্রুপে বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর কামরুল ইসলাম বায়েজিদ, নজরুল সঙ্গীতে ঘ গ্রুপে সরকারি তোলারাম কলেজের স্নাতক (সম্মান) এর কেয়া দাস বিজয়ী হয়েছেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park