জাতীয় শিক্ষা সপ্তাহ সাংস্কৃতিক প্রতিযোগীতার ঢাকা বিভাগীয় পর্যায়ে ৮ টি বিষয়ে নারায়ণগঞ্জের ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৪ জন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এতে বেশ আনন্দিত জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি চন্দন শীল।
ফোনালাপে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ১৮ টি বিষয়ে প্রথম হয়েছে, জেলা পর্যায়ে ১২ টি বিষয়ে প্রথম ও ঢাকা বিভাগীয় পর্যায়ে ৪ টি বিষয়ে প্রথম হয়েছে। পুরো নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়াপ্রার্থী যাতে জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠত্বের ধারা যাতে বজায় রাখতে পারি। আমরা পুরো নারায়ণগঞ্জে এসএসসির ফলাফলে যেমন শ্রেষ্ঠ হয়েছি তেমনেই এই সাংস্কৃতিক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা শুধু নারায়ণগঞ্জ হাই স্কুলের জয় না, এটা গোটা নারায়ণগঞ্জের জয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ