গরম আরও বাড়তে পারে। দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে নারায়ণগঞ্জে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াঅধিদপ্তর। গত ৩১ মার্চ শুরু হয়ে ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন দেশের ওপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছিল। তীব্র গরমে কষ্ট পেয়েছিল প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। তবে নতুন করে তাপপ্রবাহ শুরু হলে তা গত এপ্রিল মাসের মত বিস্তৃত এবং অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার ঢাকায় বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ