1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জ বিএনপিতে ফের অস্থিরতা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

গত সাত জানুয়ারি নির্বাচনের পরে পুলিশের ধরপাকর কিছুটা কমে আসায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মনে স্বস্তি ফিরে এসছিলো কিন্তু চলতি মাসে হঠাৎ কওে আবারো পুলিশের গ্রেফতার শুরু হওয়ায় নেতাকর্মীদেও মাঝে ফের অস্থিরতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু পুলিশের হাতে আটক হওয়ায় নেতাকর্মীদেও মাঝে আবারো গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো, আর তাদের ঘরে ফেরা হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সম্ভাব্য আহবায়ক সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকসহ প্রায় প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধেই রয়েছে একাধিক নাশকতার মামলা। এদের মাঝে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুসহ বেশ কিছু নেতাকমী এখনও জেলখানায় বন্দি আছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park