1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নাগরিক সমস্যা নিয়ে এবার চেয়ারম্যানদের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

এবার ইউনিয়ন পর্যায়ে নানাবিধ নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সোমবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী। প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল।
এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমানসহ প্রেস ক্লাবের সিনিয়র স্থায়ী সদস্য এবং স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, সাংবাদিকদের কাছে অনুরোধ, চলার পথে আমাদের ভ্লু-ত্রুটি থাকতে পারে, ভুল-ত্রুটি থাকলে শুধরানোর সুযোগ দিবেন। আমরা যেন অপসাংবাদিকতার স্বীকার না হই। যে কোনো কল্যাণমূলক কাজে আমরা প্রেস ক্লাবের পাশে আছি। আপনাদের কলম যেন, আরও বেশী উন্নয়নমূলক কাজে আমাদের উৎসাহিত করে। কল্যাণমূলক কাজে ডাকবেন, আমরা সদর উপজেলার সাত চেয়ারম্যান সবসময় পাশে থাকবো।
প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু বলেন, প্রেস ক্লাবের একটাই উদ্দেশ্য, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এক সেতু বন্ধনে আবদ্ধ করে, নাগরিক সমস্যাগুলো সমাধান করে উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগীতা করা।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আজ এখানে একসাথে বসার মধ্য দিয়ে নতুন করে চেয়ারম্যানদের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হলো। চেয়ারম্যানরা মানুষের জন্য কাজ করে, আমরাও মানুষের জন্য কাজ করি। আমাদের মাঝে সম্পর্ক আরো জোরদার হলে খুব সহজেই বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। মতবিনিময় সভা শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park