নারায়ণগঞ্জের আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। সকাল পৌনে ৭টার পরে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। এতে নগরীরর প্রধান প্রধান সড়কসহ অলিগলিতেও ঢুবে যায় বৃষ্টির পানিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নগরীতে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে, এই বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পানি জমে। বিভিন্ন এলাকায় জমে প্রায় হাঁটুসমান পানি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলছে, বৃষ্টির পরে শহরের গলাচিপা, মাসদাইর, দেওভোগ, ভূঁইয়ারবাগ, নন্দীপাড়া, বোয়ালিয়া খাল, জামতলাসহ হাঁটুসমান পানি জমেছে। এ ছাড়া বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে (মার্কেট গুলো) সামনের কিছু অংশ এলাকায় সড়কে পানি জমেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ