1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বৃষ্টিতে সুযোগ নেয় রিকশা-মিশুক, দুর্ভোগে কর্মস্থলী মানুষ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

ভোরের বৃষ্টিতে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আর এই সুযোগ কাজে লাগিয়ে রিকশা চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। অন্যদিকে জলাবদ্ধতায় রিকশা চাল‍ানো অনেক কষ্ট ও সময়সাপেক্ষ হওয়ায় বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা।

শনিবার (১১ মে) সকালে নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেয়া যায়। বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পানি জমে। শহরের গলাচিপা, মাসদাইর, দেওভোগ, ভূঁইয়ারবাগ, নন্দীপাড়া, বোয়ালিয়া খাল, জামতলাসহ হাঁটুসমান পানি জমেছে। ভারী বৃষ্টির কারণে সকাল থেকেই অলিগলিসহ মূল সড়কে পানি জমেছে। অফিসগামী মানুষ নির্ধারিত স্থানে যাওয়ার জন্য রিকশা ঠিক করতে গেলে কয়েকগুণ ভাড়া চাইছেন চালকরা। ভাড়া নিয়ে রিকশা চালকদের সঙ্গে যাত্রীদের কিছুটা বাকবিতণ্ডাও দেখা গেছে।

গলাচিপা এলাকার যাত্রীরা অভিযোগ করে বলেন, বৃষ্টি হলেই রিকশা চালকদের দাম বেড়ে যায়। তারা ২০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকারও বেশি চায়। মোট কথা বৃষ্টি এলে রিকশা চালকরা মানুষদের জিম্মি করে ভাড়া আদায় করে।

ভাড়া বেশি রাখার কারণ জানতে চাইলে এক রিকশা চালক আক্কাস (ছদ্ম নাম) বলেন, ‘রাস্তায় হাঁটুসমান পর্যন্ত পানি। এর মধ্যে রিকশা চালানো অনেক কষ্টের, সময়ও লাগে বেশি। তাই স্বাভাবিক সময়ের থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park