1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নয়াপাড়ায় খুটি পরিবর্তনে অনিয়মের অভিযোগ ঘোষণা ছাড়াই ৮ ঘন্টা বন্ধ রাখা হয় বিদ্যুত সংযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

পূর্ব ঘোষণা না দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের নয়াপাড়ায় বিদ্যুতের খুটি পরিবর্তনের অভিযোগ উঠেছে। এসময় দীর্ঘ প্রায় ৭/৮ ঘন্টা সময় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রাখার ফলে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। বুধবার (০৮ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না পুরো এলাকায়। এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
বিদ্যুৎ না থাকায় এসময় সবচেয়ে বেশী সংকটে পড়ে গৃহিনীরা। কেননা, যখনই দুপুরের রান্না তৈরি করার প্রস্তুতি নিচ্ছিলো গৃহিনীরা, ঠিক সেই সময়ই বিদ্যুৎ চলে যাওয়ায় পানির সংকট দেখা দেয় পুরো এলাকায়। এমনিতেই গ্যাস সঙ্কটের কারণে রান্নাবান্নার কাজে জড়িতদের নানা ভোগান্তি পোহাতে হয়, তা থেকে বাঁচতে অনেকেই ইলেকট্রিক চুলায় রান্নার কাজ সারেন। কিন্তু দিনভর বিদ্যুৎ না থাকায় এবং পানির অভাবে রান্না করতে না পারাসহ প্রাত্যাহিক জীবনের কাজকর্মে ব্যাপক ব্যাঘাত ঘটে।
এসময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলে ডিপিডিসির ঠিকাদার নাসির বলেন, খুটিটি দুর্বল হয়ে গেছে, তাই পরিবর্তন করছি। ঘোষণা ছাড়াই কেন খুটি পরিবর্তন করা হচ্ছে জানতে চাইলে, নাসিরের সাথে আগত এক মিস্ত্রী বলে আলীনুর (বিদ্যুৎ অফিসের লাইনম্যান) ভাই জানে। সে একাই কি এই এলাকার বাসিন্দা, নাকি আমরাও এই এলাকার বাসিন্দা এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নি তারা।
এ বিষয়ে ডিপিডিসি নারায়ণগঞ্জ (পশ্চিম) জোনের সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘোষণা ছাড়া খুটি পরিবর্তন করা বা ট্রান্সফরমার পরিবর্তন করা ঠিক না। ওখানে একটা ট্রান্সফরমার পরিবর্তন করার কথা। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়া তো পরিবর্তন করা হয় না। বিষয়টি আমি পুরোপুরি জানিনা, আমি খোঁজ নিচ্ছি।
ঠিকাদার নাসির নিজের ভুল স্বীকার করে বলেন, এটা আমার ঠিক হয় নি। এলাকাবাসীকে আগে থেকে জানানো উচিত ছিলো, আমার ভুল হয়ে গেছে। আপনার লোকজন যে আলীনুরের কথা বললো, আলীনুর টা কে, এবং তিনি একাই কি নয়াপাড়ার বাসিন্দা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আলীনুর বিদ্যুৎ অফিসের লাইনম্যান, মিস্ত্রীরা হয়তো ভুলে বলে ফেলেছে। এটা বলা ঠিক হয় নি।
এ বিষয়ে কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল করিম বাবুর সাথে যোগাযোগ করা হলেন তিনি বলেন, আমি জানতাম না। জানার সাথে সাথেই পানির ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া, উন্নয়ন করতে গেলে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park