1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

উপজেলা নির্বাচনকে আমার বা আমার পরিবারের সাথে মিলানোর সুযোগ নেই: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

আসন্ন বন্দর উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে এক বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। উক্ত বার্তায় সেলিম ওসমান বলেন, ‘বিগত কিছুদিনের পত্রপত্রিকা পর্যলোচনা করলে দেখা যাচ্ছে বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ওসমান পরিবারের সাথে স্বাধীনতার বিপক্ষের একটি গ্রুপের চ্যালেঞ্জ সংক্রান্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমি স্পষ্টত এখানে বলতে চাই যে, আসন্ন উপজেলা নির্বাচনকে আমার ব্যক্তিগত অথবা আমার পরিবারের সাথে মিলানোর কোন সুযোগ নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এবং আমার পরিবার তথা ওসমান পরিবার বরাবরই স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে গেছি ও যাচ্ছি। আসন্ন নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অথবা আমাদের ওসমান পরিবারকে জড়িয়ে অতিরঞ্জিত কোন বক্তব্য কাম্য নয়। এবারের বন্দর উপজেলা নির্বাচনে একজন স্বাধীনতার পক্ষের প্রার্থী যেমন আছেন ঠিক তার বিপরীতে দুইজন স্বাধীনতাবিরোধী, রাজাকারের বংশধর, যাদের মধ্যে একজন স্বঘোষিত রাজাকার পুত্র চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। এমন পরিস্থিতিতে বন্দরের সকল সম্মানিত ভোটারগণই সিদ্ধান্ত নিবেন তারে কাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুণরায় নির্বাচিত করে বন্দরের চলমান উন্নয়নকে তড়ান্বিত করবেন নাকি স্বাধীনতা বিরোধী শক্তিকে তাদের মূল্যবান ভোট দিয়ে বন্দরকে একটি মিনি পাকিস্তান বানাবেন। আমার বিশ্বাস ৭১ এর স্বাধীনতা যুদ্ধে বন্দরবাসী পাকিস্তানী প্রেতাত্মদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে যেভাবে বাংলাদেকে স্বাধীন করছিলেন, আসছে ৮ই মে ২০২৪ এর উপজেলা নির্বাচনে একইরকম মানসিক শক্তিতে বলিয়ান হয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিপুল ভোটে বিজয়ী করবেন।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park