1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বদলে যাবে পঞ্চবটি, থাকবেনা যানজট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়ে যানজট কমাতে ফরিদপুরের ভাঙ্গার আদলে নির্মাণ করা হচ্ছে নতুন সড়ক। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার ওপর যেমন চাপ কমবে, তেমনি যাতায়াতে সময় কমবে অর্ধেকের কম আর যানবাহনের গতি বাড়বে প্রায় কয়েকগুণ। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি এ দুই জেলার ৫ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন কাজে বিশেষ গতি পেয়েছে। সোয়া ১০ কিলোমিটার দীর্ঘ ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্প আগামী বছরের জুনের আগেই সম্পন্ন করতে পুরনো সড়ক প্রশস্ত ও নতুন দ্বিতল সড়ক নির্মাণ চলছে একযোগে। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা তীরে একের পর এক বসছে পাইল। ৬৭ মিটার পর্যন্ত গভীরে পাইল স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। সড়কটির নারায়ণগঞ্জের কাশীপুর থেকে চর সৈয়দপুররের কাঠপট্টি খেয়াঘাট পর্যন্ত নদী তীরে নতুন দ্বিতল সড়ক অংশের ৪২৮টি পাইলের ৩৪৭ টিই স্থাপন হয়ে গেছে। বাকি ৮১ পাইল স্থাপনও মার্চ মাসেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সড়কটির অন্য অংশের পাইল স্থাপন চলছে দিনরাত। পুরো প্রকল্পে ১ হাজার ১৬৬টি পাইল স্থাপন হবে। এরমধ্যে ৪৭১টি বসে গেছে। অধিগ্রহণকৃত স্থাপনা সরিয়ে নেয়ায় পুরনো সড়ক প্রশস্তকরণ এবং নতুন সড়ক দ্বিতলকরণ চলছে একযোগে। দায়িত্বশীলরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক সচল রেখেই আধুনিকায়ন করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনায় চলছে কর্মযজ্ঞ।
সংশ্লিষ্টরা বলছেন, এই সড়ক ব্যবহারকারীরা যেমন ঝামেলাহীন ভাবে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন আবার সময় কমে যাওয়ায় জ্বালানির অপচয় রোধ হবে। শিল্প-কারখানাগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্য বাজারজাত সহজ হবে এবং ব্যয় কমে যাবে। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের কাজ শেষ হলে এই সড়কে আর যানজট থাকবে না। মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পে ডেপুটি টিম লিডার প্রকৌশলী জহুরুল হক বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোন প্রকার আপোস করা হচ্ছে না। আমরা আশাবাদী আমাদের যে টার্গেট টাইম আছে, তার মধ্যেই কাজ সম্পন্ন করতে পারবো।
মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত। আর কাশীপুর থেকে শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত দোতলা দুই লেনে। পুরনো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত চরসৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ পয়েন্ট পর্যন্ত। সেতুটির গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক সরাসরি চার লেন হচ্ছে। মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পে প্রকল্প পরিচালক-পিডি শফিকুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আমরা ইতোমধ্যে ৪৭২ টি পাইলের কাজ সম্পন্ন করেছি। ২৭ টি পাইল ক্যাপ, ২৭ টি কলাম এবং ৫ টি পিয়ার রেটের কাজ সম্পন্ন করেছি। কাশিপুর থেকে পঞ্চবট্টি পর্যন্ত কাজটি করতে আমাদের ডাইভারশন করতে হবে। ডাইভারশনের কাজ আমরা শুরু করেছি। আশা করি ২০ দিনের মধ্যে আমরা ডাইভারশনের কাজ সম্পন্ন করতে পারবো। সব মিলিয়ে কাজের অগ্রগতি ভালো। আমরা প্রকল্পের ১৬ শতাংশ কাজ শেষ করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park