1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খোঁজ নেননা নেতারা, রাজনীতি বিমুখতা বাড়ছে বিএনপি কর্মীদের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছেন কর্মীরা। আন্দোলন সংগ্রামের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও নেতাকর্মীদের জামিন কিংবা তাদের খোঁজ খবর না নেয়ায় এখন আর বিএনপির প্রতি আস্থা রাখতে পারছেনা দলটির কর্মীরা।
দলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
দলীয় সূত্রমতে, জেলা ও মহানগর বিএনপির নেতারা এবারের আন্দোলন কিংবা আন্দোলন পরবর্তী সময়ে নেতাকর্মীদের খোঁজ খবর নেননি। দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা নেতাদের দিকে তাকিয়ে থাকলেও নেতারা এবার তাদের আশাহত করেছেন। এমনকি দলীয় কর্মকান্ড করতে গিয়ে মামলার শিকার নেতাকর্মীরা জামিনের জন্যও দলীয় নেতাদের সহায়তা পাননি। নেতাকর্মীরা জানান, যে দলের জন্য এতবছর জীবনের মূল্যবান সময় তারা নষ্ট করেছেন সেই নেতারা যদি এখন খোঁজ খবর না নেন তাহলে রাজনীতি ছেড়ে দেয়াই ভালো। এর মাঝে অনেক নেতাকর্মীই এখন প্রকাশ্যে ঘোষণা দিয়েই রাজনীতি থেকে দূরে থাকছেন। দলের সব সময়ের সক্রিয় ফতুল্লা বিএনপির শীর্ষ এক নেতা জানান, না অনেক খবর অবস্থা। কেউ খোঁজ খবর নেয়না। রাজনীতি তো শেষ। এখন নিজের ও পরিবার নিয়ে ভাবতে হবে।
একই কথা জানান মহানগর বিএনপির আরেক নেতা। তিনি বলেন, মহানগর বিএনপির নেতারা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত সহায়তা তো করেননিই বরং উল্টো টাকা নিয়েছেন আমাদের কাছ থেকে। এখনো নিচ্ছেন। কি করতে তাহলে রাজনীতি করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park