1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জের তিন উপজেলায় ৪৪৩টি কেন্দ্র, ভোট দিবে প্রায় ১১লাখ ভোটার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনের মুল ধারার লড়াই। আইন মোতাবেক প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটরদের আকৃষ্ট করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রার্থীরা। যদিও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান ও ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া ৪জন প্রার্থী।
আজ (২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম। সেখানে প্রতীক বরাদ্দ শেষে প্রতিদ্বন্দ্বিহীন প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন এই (আড়াইহাজার, রূপগঞ্জে ও সোনারগাঁ) অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব আল-রাব্বি।
জানা গেছে, আড়াইহাজার ও সোনারাগাঁয়ে ৩৩জন করে ও রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের বিপরিতে নির্বাচন করছেন ২ জন। এছাড়া, সোনারাগাঁয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২জন।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে:-রূপগঞ্জ উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৯০হাজার ৬০৭জন, যাতে পুরুষের সংখ্যা ২লাখ ৫১জন আর মহিলা সংখ্যা ১লাথ ৯০ হাজার ৫৫৪জন। নির্বাচনে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২টি ভোট কেন্দ্রে থাকবে ১হাজার ১১টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২জন প্রিজাইডিং কর্মকর্তা, ১০১১জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২০২২জন পোলিং অফিসার। আড়াইহাজার উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৩৯হাজার ৪৮৭জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৭৫হাজার ২২জন ও মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৬৪হাজার ৪৬২জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৩৯টি ভোট কেন্দ্রে থাকবে ৯১৯টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৩৯জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯১৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৮৩৮জন পোলিং অফিসার। সোনারগা উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৫০হাজার ৬৬৮জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৮১হাজার ৪১৪জন ও মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৬৯হাজার ২৫৪জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২টি ভোট কেন্দ্রে থাকবে ৯৬২টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯৬২জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৯২৪জন পোলিং অফিসার। উল্লেখ্য, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park