1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কাউন্সিলর শওকত হাসেমের ছাতা পানি স্যালাইন পেল শ্রমজীবী পথচারীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে শহরের শ্রমজীবী, পথচারী ও সাধারণ মানুষদের মাঝে এবার ছাতার সাথে এক বোতল সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। গত ২২ ও ২৩ এপ্রিল তার নিদের্শনায় ও ২৯ এপ্রিল তার তিন সন্তানের ঈদের জমানো টাকায় পানি স্যালাইন ও হাত পাখা বিতরণের পর এবার তিনি নিজে এই কার্যক্রমে ছাতা পানি ও স্যালাইন বিতরণ করেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল পৌনে ১১টায় চাষাঢ়া পৌর মার্কেটের সামনে প্রায় পাচঁ শতাধিক মানুষের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বিতরণের পর কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আজ ৩০ এপ্রিল প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নারায়ণগঞ্জের গণমানুষের নেতা। তার ১০ম মৃত্যুবার্ষিকীতে ১২নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পাশাপাশি আমাদের তীব্র তাপদাহে কর্মসূচী চলমান রয়েছে। আপনারা দেখেছেন, আমার সন্তানরাও হাত পাখা পানি স্যালাইন দিয়েছেন। আজকে ছাতা, খাবারের পানির সাথে স্যালাইন দিয়েছি। এই ছাতা প্রচন্ড রৌদ্রে কাজে লাগবে, বৃষ্টিতে কাজে লাগবে সাধারণ মানুষের।

আগামীকাল মে দিবস। চারটি লেবু ও ১শ গ্রাম চিনির সাথে এক বোতল পানি দেয়া হবে। শ্রমজীবী মানুষের জন্য আমাদের মেইন উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজগুলো করছি। সামর্থ্যবান যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নামুন। একটা গরীবের যখন হাসি ফুটবে তখন আল্লাহ খুশি হবেন। সেই জন্য আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park