1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মহান মে দিবসে বিশিষ্ট শ্রমিক নেতা প্রকাশক আশরাফ উদ্দিনের শ্রদ্ধাঞ্জলী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আগামীকাল বুধবার ১মে, মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১লা মে দিবসটি পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এর পর থেকে ১লা মে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে। মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে নিহত সকল শ্রমিকদের গভীর শ্রদ্ধাঞ্জলী ও সারা বিশ্বের সকল শ্রমজীবি শ্রমিকদের লাল সালাম জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৭৫৩ কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলী স্বাধীন বাংলাদেশ ডটকমের প্রকাশক উদীয়মান তরুন ব্যবসায়ী, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন। মহান মে দিবসে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে প্রকাশক আশরাফ উদ্দিন বলেন, শ্রমিকদের ন্যায় অধিকার আট ঘন্টা কাজের দাবি আদায় করতে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাদের শ্রমের বিকল্প নেই। বিবৃতিতে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখন শ্রমজীবী মানুষের কল্যাণে গ্রহণ করেছেন বহুমাত্রিক উদ্যোগ। ব্যাপক শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, গণতান্ত্রিক শ্রমনীতি প্রণয়ন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে দুটি স্বতন্ত্র মন্ত্রণালয় সৃষ্টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কর্মংসংস্থান ব্যাংকের মাধ্যমে শ্রমজীবী মানুষদের সহায়তা প্রদান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার সুযোগ সম্প্রারিত করাসহ শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে অসংখ্য কল্যাণকর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময়। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের মুল্যায়ন করেন। শ্রমিকদের মুল্যায়ন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান। কারন, তিনি জানেন শ্রমিকদের কষ্ঠের কথা। আমাদের প্রানের নেতার পাশে থেকে আমরা সর্বদা কাজ করে যাবার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রানের নেতা এমপি শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচেছন। এ কাজে তিনি দলমত বুঝেন না। তার শক্তিতে বলিয়ান হয়ে আজদের এই দিনটিতে আমরা মেহনতি মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশকে উন্নয়ন শিখরে পৌছনের শপথ নিচ্ছি। এটাই হোক আজকের মে দিবসের অঙ্গিকার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park