1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আমরা যার যার অবস্থান থেকে বিচার প্রার্থী মানুষকে সহায়তা করবো: ডিসি

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেছেন, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিচার প্রার্থী মানুষকে ন্যায় বিচারের পরামর্শ দিতে পারি, পথ দেখিয়ে দিতে পারি। আজকের লিগ্যাল এইড দিবসের এই আলোচনা সভায় আমার প্রত্যাশা, আমরা যার যার অবস্থান থেকে বিচার প্রার্থী মানুষকে অবশ্যই সহায়তা করব এবং লিগ্যাল এইড যেন বাংলাদেশের একটু অন্য মাত্রা পায় প্রত্যেকটি মানুষের কাছে যেন এই লিগ্যাল এইডের বার্তা পৌঁছে দেয়া যায়। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) সকালে আদালত প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজটা আসলে বিচিত্র একটি সমাজ। এখানে সব দুর্বলের প্রতি অনেক খরগ্রস্থ। যার একটু শক্তি আছে তিনি অন্যায় করার আগে যাচাই করে দেখেন যে এই লোকের সাথে অন্যায় করলে আমি টিকবো কিনা। এই কারণে আসলে প্রাগৈতিহাসিক কাল থেকে সবলরা দুর্বলের প্রতি অত্যাচার করে যাচ্ছে। এই বিচিত্র সমাজে লিগাল এইট খুবই প্রয়োজন। এটা দরকার হলো কারণ যখন অসহায় মানুষ সবল দ্বারা আক্রান্ত হয় এবং তিনি হয়তো আর্থিকভাবেও সেভাবে সফল নয়। কোথায় যাবেন কি করবেন লিগাল এইড তাদের জন্য সহায়ক। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন মোশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park