1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আবুল কালাম বিশ্বাস সরকারি দলের দালাল: টিপু

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে সরকারি দলের দালাল বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, ওনি নামমাত্র বিএনপির লোক। এই বিগত ১০-১৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে সে সরকারি দলের লোকের থেকেও সরকারি লোক হয়ে গেছে।
আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ইউসুফ খান টিপু।
এসময় তিনি আরও বলেন, লোক মুখে শোনা যাচ্ছে তারা এই মামলাকে স্থানীয় এমপিদের সহায়তায় জিয়িয়ে রেখেছে যাতে এখানে নির্বাচন না হয়। ২০০৮ এর পর যখন বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করতে চেয়েছিলো তখন তাদের ২-৩ জন প্রার্থী দাড়ানোর কারণে বিজয় হতে পারে নি। এবারও সরকারি দলের একাধিক প্রার্থী থাকলে নির্বাচনে ৩য় কেউ বিজয় হওয়ার সম্ভাবনা আছে বলেই স্থানীয় এমপি চেয়ারম্যানকে দিয়ে একটি মামলা করিয়ে রেখেছে। এ ছাড়া তৎকালীন সময় সে বিএনপির নাম বিক্রি করে চেয়ারম্যান হয়েছে, কিন্তু তাকে দিয়ে বিএনপির কোন উপকার হয় নি। সে এখন এমপি ও সরকারী দলের দালাল হিসেবে চিহ্নিত হয়ে গেছে। গোপিনাথ কমান্ডার আতাউর রহমান মুকুল এবং আবুল কালাম আজাদ বিশ্বাসের সামনে জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে নানান বাজে কথা বলেছে। সেখানে আতাউর রহমান মুকুল এবং আবুল কালাম আজাদ মঞ্চে বসে হাসাহাসি করছিলো। তারা সভা বর্জন করেনি এবং কোন প্রতিবাদও করেনি। এতেই বোঝা যায় তারা সরকারী দলের দালাল। আমাদের হাই কমান্ড থেকে নির্দেশ দিয়েছে এই সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাবো না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park