1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা ও ফেনসিডিল। মাদক কেনা বেচার যেন হাট বসেছে নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইন রোড এলাকায়। স্থানীয় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেও মাদক বিক্রেতাদের অব্যাহত হুমকীতে সাধারণ মানুষ শংকিত ও আতংকিত রয়েছে। অন্যদিকে পুলিশী অভিযান না থাকায় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সুমন প্রকাশ্যেই বীর দর্পে ফেনসিডিলের ব্যবসা করে যাচ্ছে। অন্যদিকে তার সহযোগীরা ইয়ারা ফেরী করে বিক্রি করছে।
এলাকাবাসী জানায়, মৃত নীল চাঁন মিয়ার ছেলে সাহিফ রহমান সুমন দীর্ঘদিন যাবৎ বেকার থাকায় মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে মাদক সেবনের টাকা জোগাড় করতে না পেরে পরবর্তীতে সরাসরি মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে। কিন্তু কয়েক বছর আগে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদকসহ গ্রেফতার করে সুমনকে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারায়ণগঞ্জ আদালত সুমনকে মাদক মামলায় কয়েক বছর সাজা প্রদান করে। তারপরও শোধরায়নি সুমন। জেল থেকে বেড়িয়ে আবারও শুরু করে অবৈধ মাদক ব্যবসা। এলাকায় মাদকের কারণে উঠতি বয়সের কিশোর ও যুব সমাজ মাদকাসক্তের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সকল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ডিবি পুলিশ, র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park