1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিশ্ববাজারে আমাদের অবস্থান পোক্ত করতে চায়নার প্রয়োজন: ফজলে শামীম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বিকেএমইএ’র সহ সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, ‘আমাদের কারখানাগুলো হবে আরও টেকনোলজি সমৃদ্ধ। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ, তবে এখনো বিশ্ববাজার আমাদের অবস্থান পোক্ত করতে পারিনি। এবং সে অবস্থার পোক্ত করতে আমাদের চায়নার প্রয়োজন। এছাড়া, আমাদের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে আমাদের চাইনিজ টেকনোলজির প্রয়োজন।’
সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত বিকেএমইএ’র হেড অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যবসায়িক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি-টেক্স) ও চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির সাথে বিকেএমইএ’র মতবিনিসময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ফজলে শামীম এহসান আরও বলেন, চাইনিজ নতুন নতুন সুতা এবং নতুন নতুন কাপড়, আমাদের দেশে উৎপাদন করা জরুরী বলে আমি মনে করি। ঐতিহাসিকভাবেই চাইনিজ ইনভেস্টরদের আমরা আমন্ত্রণ করে থাকি। বিকেএমইএ’র পক্ষে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ সভাপতি অমল পোদ্দার, মোর্শেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব, মোহাম্মদ রাশেদ, পরিচালক আশিকুর রহমান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, আব্দুল হান্নান, খুরশিদ আহমেদ তুনিম। চাইনিজ এসোসিয়েশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন- চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর সভাপতি মি. মাইক, চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির পরিচালক মি. ওয়াং ঝেং, চায়না ন্যাশনাল গার্মেন্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মি. ইয়াং জিয়াওডং, ডংহুয়া বিশ্ববিদ্যালয় অব টেক্সটাইল অনুষদের ভাইস ডিন ওয়াং জিয়াফেং, চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের পরিচালক ইয়ং ইয়াং। এছাড়া এসময় উপস্থিত ছিলেন- ৩১টি প্রতিষ্ঠানের মোট ৪২ জন প্রতিনিধি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park