1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গরমে ঠান্ডা পানি পান করাচ্ছে টিম খোরশেদ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মত গরমে অতিষ্ঠ মানুষকে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করাচ্ছে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা। সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি। আজ নগরীতে কর্মরত ৩০ জন ট্রাফিক পুলিশের মধ্যেও মিনারেল ওয়াটার ও ওরস্যালাইন বিতরণ করে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা।

গত কয়েকদিন যাবৎই নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো।

তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন শহরবাসীর মাঝে দ্বিতীয় দিনের মত খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায়না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে ততদিন টিম খোরশেদ এর পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park