নারায়ণগঞ্জে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গরমের তীব্রতা কমাতে শহরে পানি ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। আজ সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী শহরের চাষাঢ়া ও আশেপাশের এলাকায় এ দৃশ্য দেখা গেছে। গরমের তীব্রতা কমাতে বিশেষ গাড়িতে করে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে নিজ নিজ উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছেন স্থানীয় কাউন্সিলরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ