1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

চারিদিকে এত খাই খাই, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে : শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি যখন তোলারাম কলেজের ভিপি ছিলাম। প্রচুর পাওয়ারফুল ছিলাম। এখনকার দশটা এমপির চেয়েও পাওয়ার বেশি ছিল সেসময়। তবুও নয়শ টাকার জন্য ফরম পূরণ করতে পারিনি। আমার বড় ভাই একজনের বাড়িতে গিয়েছিলেন নয়শ টাকার জন্য, নাম বলছি না৷ তারা সেদিন বলেছিল বন্ধক রাখার মত কিছু কী আছে। তখন জীবন কানাই চক্রবর্তী স্যার আমার ফরম পূরণ করে দিয়েছিলেন। আমার সইয়ে হাজারও ছেলের ফরম পূরণ হয়েছে, কিন্তু আমি আমারটা করিনি। এটাই ছিল নৈতিকতা। এখনও এই নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চাই। এখন চারিদিকে এত খাই খাই, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে।
আজ সোমবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অলাভজনক প্রতিষ্ঠান ভালো’র অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই দেশে সতেরো কোটি মানুষ না হয়ে যদি কম হত তাহলে আমরা ঘরে বসে খেতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি। জনসংখ্যা বেশি সেটাই আমাদের জন্য এখন শক্তিতে পরিনত হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি আমরা যাদের দান করছি মনে হয় বিশাল ভাল কাজ করছি। এটা ভাল কাজ ঠিকই তবে তারচেয়ে বড় হল যে সুযোগ দিচ্ছে। তৃষ্ণার্তকে পানি পান করালেন, যে তৃষ্ণার্ত আপনার পানি পান করল সেটা বড় বিষয়। সে যে দুআ করবে সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌছে যাবে। দান করে দোয়া চাইতে হয় না। যাকে দান করবেন সে যখন ভাববে তার উপকার হয়েছে তখন এটার গুরুত্ব বেশি। এই পৃথিবী আপনাকে কিছু দেবে না৷ দরকার আপনার শেষ ঠিকানায়। সত্য হল আমাদের যেতে হবে। আমি এটা মানি। তাই প্রতি রাতে তওবা ও নামাজ পড়ে ঘুমাই। কারণ কালকে আমি বাঁচব কীনা জানি না। আমরা প্রত্যাশা নামে একটি সংগঠন করেছি। গরমের জন্য এটা আটকে আছে। তবে গরম কমলেই আমরা প্রতিটি এলাকায় এই কার্যক্রম শুরু করবো। টাকা অভাবে চিকিৎসা না হওয়ার কষ্ট আমি ভোগ করেছি। ২০০১ সালের পর আমেরিকা ছিলাম যখন, আমি আমার মেয়ের জন্য এন্টিবায়োটিক কিনতে পারিনি। আমাদের দিন অনেক কঠিন ভাবে গেছে। আমাদের বড় বড় নেতা ও আত্মীয় ছিল। তারা এগিয়ে আসেনি। তিনি আরো বলেন, পৃথিবীতে চারিদিকে যুদ্ধ। বড় দেশগুলো যদি বলে আগামী দুই বছর আমরা কোন অস্ত্র বানাবো না। যদি তিন বছরের জন্য ওরা বলত আমরা অস্ত্র তৈরি করবো না তাহলে পৃথিবীর একটা মানুষকেও না খেয়ে থাকতে হবে না। আশা করি পৃথিবীর বড় বড় নেতাদের এই সেন্সটা হবে। পৃথিবীর মানুষগুলো ভাল থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park