1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

উপজেলা পরিষদ নির্বাচন তিন উপজেলায় ৪০ প্রার্থীর লড়াই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

জমে উঠছে নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে, ১৭জন চেয়ারম্যান প্রার্থী, ১৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৯জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ও রির্টানিং অফিসার মো. সাকিব আল রাব্বি।

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবুল হোসেন, মাহফুজুর রহমান কালাম, মো. আলী হায়দার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মাহবুব আলম, মাছুম চৌধুরী, মো. জহিরুল ইসলাম খোকন, এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, আবুল ফয়েজ শিপন, মো. আজিজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদা আক্তার, ফরিদা পারভীন, কোহিনুর ইসলাম, এড. নুরজাহান।

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম প্রধান, গাজী গোলাম মর্তূজা, মো. তাবিবুল কাদির তমাল, মো. হাবিবুর রহমান, আবু হোসেন ভুঞা (রানু)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ স্বপন ভূইয়া, মো. হাবিবুর রহমান (হারেজ), রাসেল আহাম্মেদ, মো. মিজানুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আক্তার, ফেরদৌসী জান্নাত, সৈয়দা ফেরদৌসী আলম নৗলা, তানিয়া সুলতানা।

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আজাদ খান, মো. জায়েদুল হক মোল্যা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, কাজি সুজন ইকবাল, মো, আজীজুর রহমান মোল্লা, মো. শাহজালাল মিয়া, মো. খোরশীদ আলম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- শাহিলা মোশারফ।

উল্লেখ্য, তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল,মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park