1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কোন অপশক্তি অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি : ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে। আমরা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই। রোববার (২১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিক একথা বলেন তিনি। তিনি বলেন, কোন অপশক্তি কোন অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি।
নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে তিনি বলেন, সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবারো একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয় এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো উনি প্রার্থী কিনা, আর প্রার্থী হলে উনার যেসকল আইনগত অধিকার আছে সেগুলো সমান পাবে, যেগুলো করার অধিকার নেই যারই আত্মীয় হোক না কেন তার বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। ইতোমধ্যে আপনারা দেখেছেন যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park