নারায়ণগঞ্জে চলছে তীব্র তাপপ্রবাহ। রোববার নারায়ণগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি যা গতকালের তুলনায় কম তবে বাতাসে আদ্রতার কারনে অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। চলমান এই তাপপ্রবাহ সামনে আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ