1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গরমে অতিষ্ঠ মানুষকে পানি পান করাচ্ছে টিম খোরশেদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো। তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন শহরবাসীর মাঝে খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা। রোববার (২১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।
পথচারী রোকেয়া বেগম তার মেয়েকে নিয়ে পানি পান করে জানান, আমরা অনেকদূর হেঁটেছি। আরো অনেকদূর হেঁটে বাড়ি ফিরব। কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথায় সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন টিম খোরশেদের পানি বিতরণ দেখলাম তখন পান করলাম কারণ করোনাকালীন সময় থেকে তাদের সংগঠনের প্রতি আস্থা আছে তারা মানুষের উপকার করে।
একই কথা বলেন রিকশাচালক শোভন। তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park