1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক, পুলিশ-শ্রমিক সংঘর্ষ: আহত ১৫

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ব্যাপক যানজট তৈরি হয়, এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় অবস্থিত ক্রোনি গ্রæপের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। আজ রোববার সকালে কারখানাটির শ্রমিকেরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে রাস্তায় নেমে এসে শাসনগাঁও এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।
এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে পুলিশের একাধিক সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি ট্রাক, একটি প্রাইভেট কারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ক্রোনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি। কারখানাটির একাধিক শ্রমিক বলেন, প্রতি মাসেই বেতন নিয়ে টালবাহানা করে মালিকপক্ষ। সঠিক সময়ে বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া ও দোকানে বাকি পরিশোধ করতে পারেন না। অনেক শ্রমিক ঈদে বাড়ি যেতে পারেননি। এসব কারণে শ্রমিকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ওপর শটগানের গুলি ও কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর ঈদুল ফিতরের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় ঈদ বোনাস পরিশোধ করা হলেও তাঁদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে মার্চ মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু আর মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক ঈদে বাড়ি যেতে পারেননি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ জানিয়েছে, এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের কয়েকটি গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park