বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে নারায়ণগঞ্জ তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দি ডেইলী স্বাধীন বাংলাদেশ ডটকমের সুযোগ্য প্রকাশক উদীয়মান তরুন ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা আশরাফ উদ্দিন। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন। আশরাফ উদ্দিন গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। বাংলা নববর্ষের উৎসব একটি সর্বজনীন উৎসব। এর সাথে আদিবাসী জনগোষ্ঠীসহ বাংলাদেশের সব নৃ-গোষ্ঠীর নিবিড় সম্পর্ক রয়েছে। পহেলা বৈশাখ সব ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি। তিনি বলেন, বিগত বছরের গ্লানি, পুরাতন স্মৃতি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো। নতুন বছরে আমরা প্রত্যাশা করি নতুন দিনে নতুন চেতনায় উজ্জীবিত হয়ে আসুন সবাই মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলেই কাধে কাধ মিলিয়ে কাজ করে যাই’।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ